ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে

রিমান্ড শেষে সাহেদকে কারাগারে প্রেরণ

আকাশ জাতীয় ডেস্ক:

অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত করোনাভাইরাসের টেস্ট জালিয়াতি ও প্রতারণা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম তাকে আদালতে হাজির করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলার প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই আদালতের কাছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত। পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়। এরপর গত ৩০ জুলাই সাহেদকে পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবন্যবতী নদীর ব্রিজের উপর। সেখানে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণ থাকার পর আবারও তাকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

রিমান্ড শেষে সাহেদকে কারাগারে প্রেরণ

আপডেট সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০