ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার চীনা অ্যাপস সরাল অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক : 

চীনের অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার অ্যাপস সরিয়ে দিল অ্যাপল। ২৬ হাজারেরও বেশি চীনা গেমিং অ্যাপসসহ ২৯ হাজার ৮০০টি অ্যাপস সরিয়ে দিয়েছে অ্যাপল। লাইসেন্সবিহীন গেমিং অ্যাপস ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় মার্কিন প্রযুক্তি সংস্থা।

শনিবার এ কথা জানিয়েছে, সমীক্ষা সংস্থা কুইমাই। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছুই জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ।

জানা গেছে, এ বছরের শুরুতেই অ্যাপল বিভিন্ন গেম প্রস্তুতকারক সংস্থাদের বলেছিল জুন মাসের শেষেই তাদের সরকারি লাইসেন্সের নম্বর জমা দিতে হবে। যাতে ইউজাররা ইন–অ্যাপ কিনতে পারেন। জুন মাসের মধ্যে সরকারি লাইসেন্সের নম্বর জমা না দিলে, স্টোর থেকে ওই অ্যাপ সরিয়ে নেওয়া হবে।
চীনের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে দীর্ঘদিন ধরেই এই নিয়ম মেনে চলা হয়। কুইমাই প্রকাশিত রিপোর্টের দাবি, নিয়ম না মানায় ২৯ হাজার ৮০০টি অ্যাপস সরিয়ে দিয়েছে অ্যাপল।

চীনের ইন্টারনেট পলিসি বেশ জটিল। চীনা ইন্টারনেট নীতি অনুযায়ী, অ্যাপল স্টোরে কোনও গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সমস্ত ধাপ পেরিয়ে এই অনুমোদন পেতে মোটামুটি ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। ফলে সমস্যায় পড়বেন গেম ডেভেলপার সংস্থাগুলো। চীনা নিয়ম অনুযায়ী প্রতি বছর দেড় হাজারের বেশি গেমকে লাইসেন্স অনুমোদন দেয় না সে দেশের প্রশাসন। ফলে নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে এখন দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার সংস্থাগুলোকে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার চীনা অ্যাপস সরাল অ্যাপল

আপডেট সময় ১১:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০