ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি ঋণের পাহাড় সাড়ে তিন গুণ

গত এক দশকে দেশের কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। তবে এই ঋণের বিশাল একটি অংশ বর্তমানে খেলাপি হয়ে পড়েছে, যা মূল ঋণের চেয়েও দ্রুতগতিতে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে ঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা, যা গত অর্থবছর শেষে বেড়ে প্রায় ৪৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই দীর্ঘ সময়ে ঋণ বিতরণ দ্বিগুণ হলেও, খেলাপি ঋণের চিত্রটি আরও উদ্বেগজনক। ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা, যা গত অর্থবছর শেষে বেড়ে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, এক দশকের ব্যবধানে কৃষি খাতে খেলাপি ঋণের হার সাড়ে তিন গুণের বেশি বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কৃষিঋণ বিতরণের ধারা ইতিবাচক ছিল। এই তিন মাসে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোট ১১ হাজার ১৩১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। গত বছরের একই সময়ে এই বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ ২৭ শতাংশ বা ২ হাজার ৩৪১ কোটি টাকা বেড়েছে। এই প্রান্তিকে ৫৮টি ব্যাংক মোট ১০ হাজার ৮৩৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা তাদের ৬০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ। তবে ব্যাংকের বাইরে বিআরডিবির মাধ্যমে এই সময়ে ২৯৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৩০১ কোটি টাকা থেকে ২ শতাংশ কম। সেই হিসাবে প্রতিষ্ঠানটির মাধ্যমে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ কমেছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে এক দশকের কৃষিঋণের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) চিত্রও তুলে ধরা হয়।

কৃষিঋণ বিতরণে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। অর্থবছরের প্রথম তিন মাসে তারা ২ হাজার ৪৪৮ কোটি টাকা বিতরণ করেছে। এর পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক প্রায় ৮৮৮ কোটি টাকা এবং তৃতীয় অবস্থানে থাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৭৬৮ কোটি টাকা বিতরণ করেছে। শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিটি ব্যাংক (৫৩৩ কোটি টাকা), পূবালী ব্যাংক (৪৮২ কোটি টাকা), সোনালী ব্যাংক (৪৫৭ কোটি টাকা), ব্র্যাক ব্যাংক (৪২৬ কোটি টাকা), ইউসিবি (৪১৪ কোটি টাকা), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (৩৯৮ কোটি টাকা) এবং প্রাইম ব্যাংক (৩১৫ কোটি টাকা)।

বিতরণ করা ঋণের সিংহভাগই কৃষকেরা ব্যবহার করছেন ফসল উৎপাদনের কাজে। এই খাতে মোট ঋণের প্রায় ৪৭ শতাংশ বা ৫ হাজার ৭০ কোটি টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে মোট ঋণের ৩০ শতাংশ অর্থাৎ ৩ হাজার ২৫৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া মৎস্য খাতে ১ হাজার ৩৮৮ কোটি টাকা (১৩ শতাংশ) এবং অকৃষি পল্লি খাতে ১ হাজার ৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অকৃষি খাতের ঋণের মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি টাকা এবং অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃষি ও সেচ সরঞ্জামের ক্ষেত্রে ঋণের চিত্র কিছুটা ভিন্ন। সেচ সরঞ্জাম খাতে ৪৬ কোটি এবং কৃষি সরঞ্জাম খাতে ৪৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এই দুই খাত মিলিয়ে মোট ঋণের পরিমাণ ৯১ কোটি টাকা। এছাড়া শস্য সংরক্ষণ ও বিপণন খাতে গত তিন মাসে ব্যাংকগুলো মোট ৩১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কৃষি খাতে অর্থ প্রবাহ বাড়লেও খেলাপি ঋণের বড় অংক ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি ঋণের পাহাড় সাড়ে তিন গুণ

দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি ঋণের পাহাড় সাড়ে তিন গুণ

আপডেট সময় ০২:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬