বাহুবলী ফ্র্যাঞ্চাইজির শিবগামী চরিত্র খ্যাত অভিনেত্রী রম্যা কৃষ্ণান তার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র পরিচালক কৃষ্ণা ভামসির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা চলছিল। সম্প্রতি ‘র টকস উইথ ভিকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সব জল্পনার অবসান ঘটান এই অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, তাদের বিবাহবিচ্ছেদ হয়নি এবং তারা এখনো বিবাহিত দম্পতি হিসেবে সংসার করছেন। ‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রম্যা কৃষ্ণান। অবশেষে আড়াল ভেঙে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের আগুনে জল ঢাললেন এই অভিনেত্রী। পরে বিষয়টি নিয়ে স্বামী কৃষ্ণা ভামসির সঙ্গে আলোচনা করেন রম্যা।
রম্যা জানান, পেশাগত প্রয়োজনে তারা ভিন্ন দুটি শহরে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন, যা তাদের জন্য এখন বেশ স্বাভাবিক। ১৯৯৮ সালে কৃষ্ণা ভামসি পরিচালিত ‘চন্দ্রলেখা’ সিনেমায় অভিনয় করার সময় থেকেই তাদের পরিচয়। পরবর্তী সময়ে ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে ঋত্বিক ভামসি নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে কাজের চাপে তাদের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছে বলে জানান অভিনেত্রী।
আলাদা থাকার কারণ ব্যাখ্যা করে রম্যা বলেন, অতীতে তিনি নিয়মিত হায়দরাবাদ ও চেন্নাইয়ের মধ্যে যাতায়াত করতেন। তখন তাদের ছেলে ঋত্বিক হায়দরাবাদে থাকত। কিন্তু কাজের প্রয়োজনে ঘন ঘন শহর পরিবর্তনের ফলে তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ত। ছেলের স্বাস্থ্যের কথা ভেবেই তারা তাকে চেন্নাইয়ের স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন এবং রম্যা নিজেই চেন্নাইয়ে বসবাস শুরু করেন। ধীরে ধীরে এই ব্যবস্থাটি তাদের দুজনের কাছেই স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে ওঠে। কাজের প্রয়োজনে প্রতি ১৫ দিন অন্তর চেন্নাই যেতেন আবার হায়দরাবাদে ফিরে আসতেন। তবে নিজেদের সুবিধার জন্য আনন্দের সঙ্গে আলাদা দুটো শহরে বসবাস করছি। ঘন ঘন যাতায়াতের প্রভাব তাদের ছেলে ঋত্বিকের ওপর পড়ে।
সম্পর্কের সমীকরণ নিয়ে রম্যা বলেন, আগে সারাক্ষণ ঝগড়া হতো, তবে এখন তারা একে অপরের আরও ভালো বন্ধু হয়ে উঠেছেন। এই আলাদা বসবাসের কারণে মতবিরোধ কমেছে এবং দুজনেই নিজ নিজ পেশাগত জীবনে মনোযোগ দিতে পারছেন। দাম্পত্য জীবন টিকে থাকার পেছনে এই নতুন ব্যবস্থার বড় ভূমিকা রয়েছে। পডকাস্টে বিয়ের আগের লিভ-ইন সম্পর্কের কথা স্মরণ করে রম্যা হাসতে হাসতে যোগ করেন, তখন পরিচালকের প্রস্তাবে তার রাজি হয়ে যাওয়া উচিত ছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























