ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৯,৮৬০, নতুন ২১৯৯, মৃত্যু ২১

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৬ জন ও পাঁচজন নারী। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে।

শনিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, শনিবার ৮ হাজার ৮০২টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায় । গত ২ জুলাই করোনায় আক্রান্ত হন ৪ হাজার ১৯ জন , যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৯,৮৬০, নতুন ২১৯৯, মৃত্যু ২১

আপডেট সময় ০৩:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০