ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৭,৬৬১, নতুন ২৭৭২, মৃত্যু ২৮

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১১১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে ১২ হাজার ৬১৪টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯৮ শতাংশ।

এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জনে। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ।

‘গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৭৬ জন। এ নিয়ে করোনা থেকে মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ১৩৬ জনে। ৫৬ দশমিক ৮৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন।’

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২২ জন আর নারী ছয় জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ৪৪৬ জন, আর নারী ৬৬৫ জন।

৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছে সরকার। এর দুই মাসের মধ্যে দেশের ৬৪টি জেলায় তা ছড়িয়ে পড়ে।

মূলত মে মাসের শেষের দিকে ঈদুল ফিতরের সপ্তাহ দুয়েক পর থেকে রাজধানীর বাইরে খুব দ্রুত মহামারী বাড়তে দেখা গেছে। এ সময় দৈনিক নতুন রোগী শনাক্ত তিন হাজারের ওপরে চলে যায়।

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার পর তা দুই লাখ পেরিয়ে যায় ১৮ জুলাই। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজার স্পর্শ করে।

এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Tag :
আপলোডকারীর তথ্য

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৭,৬৬১, নতুন ২৭৭২, মৃত্যু ২৮

আপডেট সময় ০৩:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০