ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা স্পিকার পদে আলোচনায় ড. মঈন খান রাষ্ট্রপতি পদে সবার নজর প্রবীণ বিএনপি নেতা খন্দকার মোশাররফে বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন নকলের মতোই মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর

স্বাস্থ্য কর্মকর্তার ভাইয়ের ৯ কোটি টাকা পাচার আটকে দিলো দুদক

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেনের ভাই মুন্সী ফারুক হোসেনের ব্যাংক হিসাবে থাকা ৯ কোটি টাকা পাচারের চেষ্টা রুখে দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজের স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ ওই অর্থ ফ্রিজ করে। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, তার ভাই মুন্সী ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুনের নামীয় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে থাকা এফডিআর, সঞ্চয়পত্র এবং ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ বা ফ্রিজ করার অনুরোধ জানানো হয়।

সূত্র জানায়, দুদক বিশ্বস্ত সূত্রে কমিশন জানতে পারে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নামীয়, তাদের মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা এফডিআর, সঞ্চয়পত্র ভাঙ্গিয়ে এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে অন্যত্র স্থানান্তর এবং পাচার করা হচ্ছে। অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নামীয়, তাদের মালিকানাধীন ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা এফডিআর, সঞ্চয়পত্র ভাঙানো এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনসহ লেনদেন অবরুদ্ধ করা আবশ্যক বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে সুনির্দিষ্টভাবে আরও বলা হয়, আহাদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফারুক হোসেনের নামে একটি ব্যাংকের ইব্রাহীমপুর শাখায় ৭ কোটি টাকার এফডিআর যা সুদসহ ৯ কোটি টাকা রয়েছে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট মুন্সী সাজ্জাদ হোসেন, মুন্সী ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুনদের নিজ নামীয়, তাদের মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অন্যান্য ব্যাংকে থাকা এফডিআর, সঞ্চয়পত্র ভাঙানো এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনসহ সব লেনদেন অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএফআইউকে অনুরোধ করে দুদক।

বিভিন্ন হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক সামছুল আলমকে দলনেতা করে ছয় সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

স্বাস্থ্য কর্মকর্তার ভাইয়ের ৯ কোটি টাকা পাচার আটকে দিলো দুদক

আপডেট সময় ০৬:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০