ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইভ্যালিতে পাওয়া যাবে ইউনিমার্ট সুপার শপের পণ্য

আকাশ আইসিটি ডেস্ক :  

অন্যতম জনপ্রিয় সুপার শপ ইউনিমার্টের বিভিন্ন পণ্য এখন থেকে পাওয়া যাবে ইভ্যালিতে।

ই-কমার্স ভিত্তিক দেশের অন্যতম শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে ইউনিমার্টের শপ থেকে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি পাবেন গ্রাহকেরা।

বুধবার ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আলোকে ইউনিমার্টের গুলশান ও ধানমন্ডি শাখার পণ্য ইভ্যালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় অফার থাকবে বলে জানিয়েছে ইভ্যালি।

রাজধানীর সাতারকুল, ইউনাইটেড সিটিতে স্বাক্ষরিত এই চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মাঝে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল,পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সাবরিনা নাসরিন, হেড অব কর্পোরেট বিজনেস সিরাজুল রানা এবং ইউনিমার্টের সহকারী মহাব্যবস্থাপক আতাউল্লাহ রিপন, হেড অব ই-কমার্স রাশেদুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপক দিলরুবা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ইউনিমার্ট দেশের ভোক্তা শ্রেণীর কাছে অন্যতম জনপ্রিয় একটি সুপার চেইন শপ। গ্রোসারির মত নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ফ্যাশন আইটেক, ইলেকট্রনিক্স এবং শুকনো খাবারের পণ্য পাওয়া যায় তাদের স্টোরে। সেগুলোই এখন ইভ্যালির মাধ্যমে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ইভ্যালিতে পাওয়া যাবে ইউনিমার্ট সুপার শপের পণ্য

আপডেট সময় ১০:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০