ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ইউটিউবের বিরুদ্ধে মামলা

আকাশ আইসিটি ডেস্ক : 

গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবের বিরুদ্ধে মামলা করছেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।

তার ছবি এবং ভিডিও ব্যবহার করে মানুষকে ঠকানোর অনুমোদন দেয়ায় মামলা করছেন তিনি। জালিয়াতির এ ঘটনাটিও টুইটার হ্যাকিংয়ের মতোই।

গ্রাহককে ক্রিপ্টোকারেন্সি পাঠানোর অনুরোধ করেছেন স্ক্যামার। বিনিময়ে দ্বিগুণ অর্থ ফেরত দেয়ার অঙ্গীকারও করেছেন তারা। প্রতিবেদনে বিবিসি বলছে, ইউটিউব সমস্যাটি থামাতে পারেনি বলে অভিযোগ করেছেন ওজনিয়াক।

ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ, প্ল্যাটফরমটিতে অনেক বেশি প্রতারণার ঘটনা ঘটছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি ডলার চুরি হচ্ছে। ওজনিয়াক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, মালয়েশিয়া, চীন এবং ইউরোপে আরও ১৭ জন ভুক্তভোগীর প্রতিনিধিত্ব করছে আইনি প্রতিষ্ঠান কচেট, পিত্রে অ্যান্ড ম্যাকার্থি। এক বিবৃতিতে ওজনিয়াক বলেন, ‘এমনটা থামাতে ইউটিউব যদি দ্রুত পদক্ষেপ নিত, আমরা আজ এ অবস্থায় থাকতাম না।’

যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তবে আপনাকে অবশ্যই এমন কারও কাছে যেতে হবে যিনি এটি আটকাতে সক্ষম, যোগ করেন ওজনিয়াক। প্রতিবেদন বলছে, এ ধরনের স্ক্যাম কতটা বিস্তৃত তা ধারণা করাটা কষ্টকর।

গত মাসেই ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ইউটিউব চ্যানেলের ছদ্মবেশ ধরে এবং লাইভ ইভেন্ট হোস্টিংয়ের মাধ্যমে দর্শককে বিটকয়েন পাঠানোর অনুরোধ করে দেড় লাখ মার্কিন ডলার চুরি করেছে প্রতারকরা। ক্রিপ্টোকারেন্সি পর্যবেক্ষণ সেবা হোয়েল অ্যালার্টের এক প্রতিবেদন বলছে, ২০২০ সালের প্রথম ছয় মাসে বিটকয়েনের মাধ্যমে দুই কোটি ৪০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে স্ক্যামাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইউটিউবের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০