ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

গুম, খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির যে পথ আওয়ামী লীগ অনুসরণ করেছিল, সেই পথে দলটির প্রত্যাবর্তন এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পেছনের দরজা দিয়ে পার্শ্ববর্তী কোনো দেশের মদদ নিয়ে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের মানুষ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকায় এই ষড়যন্ত্র সফল হবে না।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি দুই নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া করেন।

ফ্যাসিবাদী শক্তি ১৭ বছর ধরে দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এই পলাতক শক্তি আবারও পার্শ্ববর্তী দেশের সহায়তায় ক্ষমতায় ফিরে দেশের ব্যাংকিং খাত থেকে অর্থ পাচার করে নিজেদের আখের গোছাতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নেই।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজপথের পরীক্ষিত নেতা। বিগত ১৭ বছর তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। অসংখ্য মামলার মুখোমুখি হওয়া ও মাসের পর মাস কারাবাস করার পরও তাঁরা নিজেদের আদর্শ ও নীতিতে অটল ছিলেন। বিগত ১৭ বছর তাঁরা জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। তারপরও তাঁরা আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।

মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অসামান্য অবদানের কথা স্মরণ করে রিজভী আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও শক্তিশালী হবে।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, রেলপথ প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও আবদুস সাত্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

আপডেট সময় ০৬:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬