ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজেন্টের এমডি মাসুদ ২১ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক: 

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের এমডি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ৩ মামলায় ২১ ‍দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে মাসুদের এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে মাসুদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন পুলিশ।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে শাহেদ করিম ও মাসুদ পারভেজের ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ চার মামলার মধ্যে তিন মামলায় মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চাকরিচ্যুত হয় মাসুদ পারভেজ। পরবর্তীতে শাহেদের সঙ্গে সখ্যতায় রিজেন্ট গ্রুপে ঢোকেন। গত ১৪ জুলাই কাপাসিয়ায় জাকির নামে তার এক বন্ধুর বাসা থেকে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে। করোনা সাটির্ফিকেট প্রতারণা মামলার দুই নম্বর আসামি মাসুদ।

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমকে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিজেন্টের এমডি মাসুদ ২১ দিনের রিমান্ডে

আপডেট সময় ০২:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০