ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল

আকাশ জাতীয় ডেস্ক:

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল।

আজ শনিবার নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে নৌ সদর দপ্তরে বিকেলে দায়িত্বভার হস্তান্তর বা গ্রহণ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এ সময় নৌপ্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড হস্তান্তর বা গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল আঞ্চলিক কমান্ডারগণ, ডকইয়ার্ড বা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল ১ জুন ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ১৯৮২ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল

আপডেট সময় ১১:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০