ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

মাস্ক ব্যতীত কেউ পশুর হাটে প্রবেশ করতে পারবে না: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক:  

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি পথে থামানো যাবে না। পাশাপাশি মাস্ক ব্যতীত কেউ পশুর হাটে প্রবেশ করতে পারবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পুলিশ সদর দফতর থেকে সব ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তৃতাকালে আইজিপি এ বার্তা দেন।

পুলিশ প্রধান বলেন, সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে হবে। কোরবানির পশুবাহী গাড়ি অথবা ট্রলার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না।

বেনজীর আহমেদ বলেন, পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ঈদকে সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে কোনো গাড়ি থামানো যাবে না।

তিনি বলেন, ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সে ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। বাস এবং অন্যান্য পরিবহনে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মাস্ক ব্যতীত কেউ পশুর হাটে প্রবেশ করতে পারবে না: আইজিপি

আপডেট সময় ১১:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০