ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সাংসদ

আকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য বেগম সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের নির্বাচিত মো. শাহীন চাকলাদার শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। তারা উভয়ই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সাংসদ

আপডেট সময় ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০