ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করতে চান ইমরান খান

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বেলা ১টার দিকে দুই প্রধানমন্ত্রীর ফোনলাপের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘মূলত পাকিস্তানের আগ্রহে এই টেলিফোন আলাপ হতে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামীকাল দুপুরের দিকে দুই প্রধানমন্ত্রীর ফোনালাপ হবে।’

দুই প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপে কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে এই কর্মকর্তা জানান, সেটা পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়নি।

তবে দুই প্রধানমন্ত্রীর আলাপের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ঢাকা টাইমসকে বলেন, ‘দেখা যাক, আগে আলাপ হোক। আমরা এখনো জানি না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের আলাপের বিষয় ঠিক করার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন।

ক্ষমতায় আসার পর গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম টেলিফোনে আলাপ করেন ইমরান খান। সেই আলাপে তিনি বঙ্গবন্ধু কন্যার শারীরিক অবস্থা বিশেষ করে চোখের অবস্থার খোঁজখবর নেন। তবে সেই আলাপ ছিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের ঠিক আগ মুহূর্তে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়টি পাকিস্তানের বিভিন্ন মহলে আলোচিত। প্রধানমন্ত্রী ইমরান খানও গত ৫ ডিসেম্বর এক অনুষ্ঠানে বলেন, বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে কেবল তাদের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার কারণে।

এর আগে ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালের অক্টোবরে সুইডেনের পরিবর্তে উন্নয়ন মডেল হিসেবে বাংলাদেশ অনুসরণ করতে তাকে পরামর্শ দেন দেশটির সাংবাদিক জাইঘাম খান। একটি টকশোতে কেন বাংলাদেশকে অনুসরণ করা উচিত সে বিষয়ে বিস্তারিত তথ্য ও যুক্তি তুলে ধরেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণ, অর্থনীতি, মানব উন্নয়ন সূচক, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, রপ্তানি আয়সহ আন্তর্জাতিক প্রায় সব সূচকেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

টানা চার জয়ে অপরাজিত থেকেই সুপার এইটে উইন্ডিজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করতে চান ইমরান খান

আপডেট সময় ০৬:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০