ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যখাতের অরাজকতা নিয়ন্ত্রণে টাস্কফোর্স হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

লাইসেন্সবিহীন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করাসহ করোনাকালে স্বাস্থ্যখাতের নানা অব্যবস্থাপনা, দুর্নীতি নিয়ে বইছে সমালোচনার ঝড়। এমন পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এম এ মান্নান জানিয়েছেন, স্বাস্থ্যখাতের এমন অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠন করা হবে টাস্কফোর্স।

সোমবার কোভিড-১৯ নিয়ন্ত্রণসংক্রান্ত পরামর্শ কমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এই কথা বলেন। সভায় প্রফেসর ডা. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সচিব বলেন, ‘স্বাস্থ্য খাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে। স্বাস্থ্য খাতে যে ইমেজ সংকট হচ্ছে, এটা দূর করতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।’

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন আবিষ্কৃত হলে বাংলাদেশ যেন আগে পায় সেই চেষ্টা করা হবে।

এম এ মান্নান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর একটি নিয়ম আছে, যেসব দেশের মানুষের মাথাপিছু আয় চার হাজার ডলারের নিচে, তারা ভ্যাকসিন ফ্রিতে পাবে। সেই হিসেবে আমরা ফ্রিতে পাবো। আমরা চেষ্টা করবো, বাংলাদেশ যেন আগে পায়।’

তিনি নন-কোভিড রোগীদের হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘গত এক মাসে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে একজন নতুন পরিচালক এসেছেন। তার ভূমিকার কারণে গত এক মাসে এ খাতে ১২৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তিনি স্বাস্থ্য খাতের গভীর সংকটের কথা স্বীকার করে বলেন, ‘এই সংকট দূর করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যখাতের অরাজকতা নিয়ন্ত্রণে টাস্কফোর্স হচ্ছে

আপডেট সময় ০৬:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০