ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ডা. জাফরুল্লাহর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে করোনা পরবর্তী নিউমোনিয়াজনিত ভাইরাসের সংক্রমণ বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম মিন্টু গণস্বাস্থ্যের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গলার স্বর এখনো পুরোটা ঠিক হয়নি, পাশাপাশি স্বর অত্যন্ত নিচু এবং কাশি আছে। তিনি অত্যন্ত নিচু স্বরে ধীরে ধীরে কথা বলেন। নিয়মিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডাইলোসিস করা হচ্ছে। কৃত্রিম অক্সিজেন দেওয়া লাগছে না। তার শরীরে ভাইরাসের সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রণে। নিয়মিত খাওয়া দাওয়া করছেন। আগের চাইতে বেশি হাঁটাহাঁটি করতে পারেন। শারীরিক অবস্থা পূর্বের থেকে উন্নতি হয়েছে। তবে তার সুস্থ হতে আরও বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়, আজ গণমাধ্যমকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যের চিকিৎসকরা তাকে ৪২ দিন সম্পূর্ণ রেস্ট নিতে এবং ভিজিটরদের সঙ্গে দেখা ও কথা বলতে নিষেধ করেছন। কিন্তু দেশের জনগণের করোনা ভাইরাসের ফলে যে দুরাবস্থা তা চিন্তা করলে ১ ঘণ্টাও রেস্ট নেওয়া এবং কথা না বলে থাকা সম্ভব না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

১০ জানুয়ারি থেকে শুরু জাবির ভর্তি পরীক্ষা, বাড়তে পারে ফি

ডা. জাফরুল্লাহর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০