ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎমন্ত্রী নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের শিশু গৃহকর্মীকে নির্যাতনের কথা স্বীকার করলেন বিমানের সাবেক এমডির স্ত্রী বীথি ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’ সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৭৫৪৯৪, নতুন ৩৩৬০, মৃত্যু ৪১

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার দুইশ ৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার তিনশ ৬০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার চারশ ৯৪ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় ‘করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে’ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার সাতশ ছয় জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার পাঁচশ ৪৪ জন।

তিনি আরও জানান, সারাদেশে ৭৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৬২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৩২টি। এই পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে নয় লাখ চার হাজার ৭৮৪টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও নারী ১২ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দুই জন করে ছয় জন, খুলনা বিভাগে ছয় জন, রংপুর বিভাগে তিন জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাসায় মারা গেছেন তিন জন।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৭৯ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬৮ জন। এই পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩৪ হাজার ২২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৭৫৪৯৪, নতুন ৩৩৬০, মৃত্যু ৪১

আপডেট সময় ০৩:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০