ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

‘এমপি নয়, ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন পাপুল’

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে এমপি হিসেবে নয়, ব্যবসায়ী হিসেবে কুয়েত সরকার গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে মানবপাচার ও অর্থপাচারের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এমপি পাপুল কুয়েতে সরকারি পাসপোর্ট নিয়ে যাননি। সেখানে তিনি ২৯ বছর ধরে ব্যবসা করেন, তিনি সেদেশের নাগরিক হিসেবে গিয়েছেন। আমরা তার বিষয়ে জানতে কুয়েত সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। তবে কুয়েত সরকার এখনো কোনো তথ্য দেয়নি।

‘আমরা এমপি পাপুলের বিষয়ে ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূতের কাছেও জানতে চেয়েছি। এক সপ্তাহ আগে জানতে চাইলেও দূতাবাস এখনো কোনো তথ্য দেয়নি।’

পাপুলের বিষয়ে ড. মোমেন বলেন, বিদেশে একজন এমপির বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এসেছে, এটা খুবই দুঃখজনক। অথচ আমরা মানবপাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বলতে চাই, সরকার মানবপাচার ও অর্থপাচারে কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন।

ড. মোমেন আরো বলেন, পাপুলের বিষয়ে কুয়েত সরকার থেকে কোনো অভিযোগ এলে আমরা অবশ্যই তদন্ত করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

‘এমপি নয়, ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন পাপুল’

আপডেট সময় ০৪:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০