ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, সুখবর বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বার্ষিক বৈশ্বিক মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি আমাদের জন্য একটি সুখবর। এই বছরের প্রতিবেদনে ‘টায়ার-টু ওয়াচ লিস্ট’ থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ।

শুক্রবার ( ২৬ জুন) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই বছরের ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। এটা আমাদের জন্য বড় একটি সুখবর। আমরা যদি যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে আরও এক ধাপ নিচে যাই, অর্থাৎ টায়ার থ্রিতে চলে যাই, তাহলে আমরা নানা সমস্যায় পড়ে যাবো। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এইড, ঋণ সুবিধা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হয়ে যেত।

ড. মোমেন বলেন, বাংলাদেশ মানবপাচার প্রতিরোধে সচেষ্ট। আমরা মানবপাচার প্রতিরোধে ট্রাইব্যুনাল গঠন করেছি। সাতজন বিচারক এই ট্রাইবুনালে নিযুক্ত রয়েছেন। গত বছর ৪০৩টি মানবপাচার মামলা হয়েছে। এর মধ্যে ৩১২টি মামলা আমরা প্রসিকিউট করি। ২৫ জনের সাজা হয়। মানবপাচারে জড়িত থাকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ১৬২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স সাসপেন্ড করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি লিবিয়ায় মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আমার অনুরোধ, আপনার সন্তানকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আর মানবপাচারে জড়িত অসাধু চক্র ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে সহায়তা করুন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের চলতি বছরের ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’ প্রকাশিত হয়। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশ ‘টায়ার-টু ওয়াচ লিস্টে’ ছিল। সেবারসহ ওয়াচ লিস্টে বাংলাদেশ ছিল টানা তৃতীয়বারের মতো। এ বছর সেই ওয়াচ লিস্ট থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, সুখবর বাংলাদেশের

আপডেট সময় ০৪:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০