ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশে নেওয়ার সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যেতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

বুধবার (২৪ জুন) সাহারা খতুনের ভাগিনা মজিবর রহমান  এ তথ্য জানান।

এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাউ ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

মজিবর রহমান বলেন, বুধবার উনাকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড মিটিংয়ে বসে। পরে মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেওয়া যেতে পারে। বোর্ডের সুপারিশ করা কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

জানা যায়, এদিকে সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি মোটামুটি কথা বলতে পারছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। মাঝে মধ্যে অক্সিজেন প্রয়োজন হয়। তবে এখনো মুখে খাবার দেওয়া হচ্ছে না।

এর আগে জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি হলে তাকে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু বৃস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হয়। শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল্ডেন বুট নয়, বিশ্বকাপই আমার মূল লক্ষ্য: হ্যারি কেইন

উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশে নেওয়ার সুপারিশ

আপডেট সময় ০৫:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০