ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

করোনায় ট্রেন সেক্টরে ৩০০ কোটি টাকা ক্ষতি

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির এসময়টাতে রেল সেক্টরে প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথ মন্ত্রী।

বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনা করা হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার। এরপর আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শফিউল ইসলাম মহিউদ্দিন এর প্রশ্নের জবাবে নূরুল ইসলাম সুজন বলেন, গত ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৭ দিন করোনা পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব আয় হ্রাস পেয়েছে। বর্তমানে সীমিত পরিসরে ট্রেন পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের রাজস্ব ক্ষতি পূরণ ও জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে চার জোড়া পার্শ্বেল ট্রেন এবং আম লিচুসহ অন্য কৃষিপণ্য পরিবহনের জন্য সম্প্রতি ম্যাঙ্গো স্পেশাল নামে আরও একটি পার্শ্বেল ট্রেন পরিচালনা করা হচ্ছে।

করোনা মহামারি উত্তীর্ণ হলে সরকারের রাজস্ব ক্ষতি পূরণের জন্য অন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান রেলপথ মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা

করোনায় ট্রেন সেক্টরে ৩০০ কোটি টাকা ক্ষতি

আপডেট সময় ০১:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০