ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

এই সময়ে পানির দাম না বাড়ালে কি হতো না: হাইকোর্ট

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানো নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত প্রশ্ন রেখে বলেন, মহামারীর এই সময়ে ওয়াসার পানির দাম না বাড়ালে কি হতো না। একই সঙ্গে পানির দাম বাড়ানোর ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
সোমবার ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য ও নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতে ওয়াসার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।

রিটাকারী আইনজীবী বলেন, পানির দাম বাড়ানোর বিষয়ে আমি আদালতকে বলেছি। নিয়মানুযায়ী ৫ বছরে একবার পানির দাম বাড়ানোর কথা। কিন্তু তারা এক বছরে দুবার পানির দাম বাড়িয়েছেন। এটি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়টি কার্যকর হয়ে গেছে। গত এপ্রিল মাসে সেটি বাড়ানো হয়েছে।

এ সময় আদালত বলেন, ‘তখন তো হাইকোর্ট বন্ধ ছিল। এই দাম বাড়ানোর প্রতিকার চেয়ে মানুষ যাবে কোথায়? তাই এখন এসেছে।’ একপর্যায়ে আদালত বলেন, করোনা মহামারীর সময়ে ঢাকা ওয়াসার পানির দাম না বাড়ালে কি হতো না?

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

এই সময়ে পানির দাম না বাড়ালে কি হতো না: হাইকোর্ট

আপডেট সময় ০৪:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০