ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৭৮৬ নতুন ৩৪৮০, মৃত্যু ৩৮

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৫০২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৮০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন করোনা আক্রান্ত রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

তিনি আরো জানান, দেশে আরটি-পিসিআর ল্যাব আছে ৬৩টি। টেকনিক্যাল সমস্যার কারণে একটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। ৬২ ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৮৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী পাঁচ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে দুই জন সিলেট বিভাগে এক জন, বরিশাল বিভাগে চার জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন ও বাসায় মারা গেছেন ১২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন এক জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২০ হাজার ৪৩২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৬৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৪১ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭ হাজার ৯৬৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৭৮৬ নতুন ৩৪৮০, মৃত্যু ৩৮

আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০