ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরীর ভালো, মানসিকভাবেও উজ্জীবিত জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা থেকে মুক্তির পর ফুসফুসের সংক্রমণও কমে আসছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। ফলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

রবিবার সন্ধ্যায় চিকিৎসক নাজিব মোহাম্মদের বরাত দিয়ে মিন্টু বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শরীর আগের চেয়ে ভালো। মানসিকভাবে উজ্জীবিত আছেন।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তবে বেশি কথা বলার কারণে গলার স্বর কিছুটা ক্ষীণ হয়েছে। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত খাওয়া দাওয়া করছেন আর লেখালেখি নিয়েও ব্যস্ত। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ডা. জাফরুল্লাহর ফুসফুসের সংক্রমণ গতকালের চেয়ে আজ আরও কমছে। নিয়মিত এন্টিবায়োটিক নিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। স্বাভাবিক শ্বাস নিচ্ছেন। কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলার ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে।

মিন্টু বলেন, চিকিৎসকরা তাকে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নেই।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজেটিভ আসে। গত ১৪ জুন তিনি করোনা মুক্ত হলেও আরও কিছু স্বাস্থ্য সমস্যা থাকায় হাসপাতালেই থাকতে হচ্ছে। তিনি বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শরীর ভালো, মানসিকভাবেও উজ্জীবিত জাফরুল্লাহ

আপডেট সময় ১১:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০