ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

ভাড়া বাড়ানোর দাবিতে ২৭ জুন থেকে লঞ্চ মালিকদের ধর্মঘটের আলটিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক:

ভাড়া ২৯ থেকে ৩৬ শতাংশ না বাড়ালে ২৭ জুন থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেবে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থা। করোনাভাইরাস সংক্রমণে যাত্রী কমে যাওয়া এবং গত সাত বছরে ভাড়া না বাড়ানোর কারণ দেখিয়ে এ ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা। আজ বা কালকের মধ্যে সরকারকে এ আলটিমেটাম দিতে যাচ্ছে সংস্থাটি।

জানা যায়, ভাড়া বৃদ্ধি নিয়ে শনিবার রাজধানীর নয়াপল্টনে বৈঠক করেন তারা। বৈঠকে লঞ্চ মালিকরা বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে যাত্রী কমে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মানাতে গিয়ে যাত্রী সংখ্যা কমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে লঞ্চ চালানো সম্ভব নয়। বৈঠকে লঞ্চে ভাড়া ২৯ থেকে ৩৬ শতাংশ না বাড়ালে আগামী ২৭ জুন থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, যাত্রী জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। ভাড়া বৃদ্ধির দাবি যৌক্তিক হলে সরকারই বিবেচনা করবে। এজন্য আন্দোলন করার সুযোগ নেই। তিনি বলেন, লঞ্চ মালিকরা আগে থেকেই ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে আসছে। আমরা কমিটি করে দিয়েছি দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার জন্য। কমিটির রিপোর্ট আসুক তারপর দেখা যাবে। আমাদের কাছে মালিকরা যেমন গুরুত্বপূর্ণ যাত্রীরাও তেমন গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সংগঠনের প্রেসিডেন্ট মাহবুবউদ্দীন আহমেদ বীর বিক্রম জানান, ১০ জুনের মধ্যে ভাড়া বাড়াতে বিআইডব্লিউটিএকে বলেছিলাম। কিন্তু তারা করেনি। তাই মালিকেরা করণীয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, যাত্রী নেই, অনেক জাহাজ বসে আছে। এখন ভাড়া না বাড়ালে জাহাজ চালানো সম্ভব হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

ভাড়া বাড়ানোর দাবিতে ২৭ জুন থেকে লঞ্চ মালিকদের ধর্মঘটের আলটিমেটাম

আপডেট সময় ১২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০