ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

কিট নিয়ে সুপারিশের দ্রুত বাস্তবায়ন চান ‘কৃতজ্ঞ’ জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ওই কিটের বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেলের কারিগরি কমিটির করা সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান এই চিকিৎসক।

গণস্বাস্থ্যের কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বলেন ডা. জাফরুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং গণস্বাস্থ্যের নামকরণ এবং স্থাপনে বঙ্গবন্ধুর ভূমিকার বিষয় উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আবার বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিএসএমএমইউর কারিগরি বিশেষজ্ঞ দল গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। বিএসএমএমইউর কারিগরি কমিটি গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেড উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের সুপারিশের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’

‘আশা করি, ওষুধ প্রশাসন জরুরিভাবে সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এনে সুপারিশগুলো বাস্তবায়ন করবেন এবং দ্রুত নিবন্ধন ও বিপণনের অনুমতি দেবেন।’

কিটের কার্যকারিতা বৈজ্ঞানিক আলোচনার বিষয় উল্লেখ করে এই বর্ষীয়ান চিকিৎসক বলেন, ‘কিটের উন্নয়ন একটি চলমান বিষয়। এবিষয়ে আমরা বিএসএমএমইউর ক্রমাগত সহায়তা চাইছি। তারা অ্যান্টিজেন কিটটি দ্রুত পরীক্ষা করে দিক। তবে বিএসএমএমইউ আনুষ্ঠানিকভাবে যা বলেছে, সেটাই হোক ভিত্তি। সতর্ক থাকতে হবে, লাল ফিতা যাতে ক্ষণকাল হরণ করতে না পারে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় একটি আশা নিয়ে গণস্বাস্থ্যের জন্য কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়ে দিয়েছিলেন আর সেটা ফলপ্রসূ হয়েছে।

গণস্বাস্থ্যের করোনা কিটের নিবন্ধনের বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

কিট নিয়ে সুপারিশের দ্রুত বাস্তবায়ন চান ‘কৃতজ্ঞ’ জাফরুল্লাহ

আপডেট সময় ১১:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০