ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

দ. কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী আনলো বিমানবাহিনী

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী আনল বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন উড়োজাহাজ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ওই চিকিৎসাসামগ্রী নিয়ে আসে বিমানবাহিনীর এ উড়োজাহাজ। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে বৃহস্পতিবার রাতে (১৮ জুন)দেশে ফিরেছে।

করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন প্লেনের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন ও পিপিইসহ অন্য চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে।

এর আগে স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনার লক্ষ্যে ১৭ জুন সকালে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন প্লেন নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

দ. কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী আনলো বিমানবাহিনী

আপডেট সময় ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০