ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫ অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে: ড. সালেহউদ্দিন আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল ব্যাঙের বিষ দিয়ে বিরোধীদলীয় নেতাকে হত্যা করে রাশিয়া: গোয়েন্দা তথ্য আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা ‘কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই’

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৫৩৫ নতুন ৩২৪৩, মৃত্যু ৪৫

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুর পৌনে তিনটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৩২৭টি। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪৫টি। এরমধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৩ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৮ জনের।

তিনি বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে দুই জন, সিলেট বিভাগে এক জন, বরিশাল বিভাগে এক জন, ময়মনসিংহের চার জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মারা গেছেন ১৪ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং নারী ১৩ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১৮ হাজার ৫৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৪৪৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৩৬ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭ হাজার ১৮১ জন।

এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি নমুনা। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫। এ পর্যন্ত সুস্থ ৪২ হাজার ৯৪৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৫৩৫ নতুন ৩২৪৩, মৃত্যু ৪৫

আপডেট সময় ০৪:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০