ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনায় নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও রাখুন: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

চলমান করোনাভাইরাসকে ‘অদৃশ্য’ ও ‘অশুভ’ শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই শক্তির কাছে গোটা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এজন্য সবাইকে সুরক্ষা নিশ্চিত করে অদৃশ্য এই শক্তিকে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘সংগ্রাম’-এর কমিশনিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছিল ভালোভাবে। আমরা দারিদ্র্যের হার ৪০ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি ৮.১ ভাগে উন্নীত হয়েছিল। কিন্তু এক অদৃশ্য অশুভ শক্তির আক্রমণে গোটা বিশ্ব আজ স্থবির। কেউ এর বিরুদ্ধে লড়াই করতে পারছে না। সামরিক শক্তি ও অর্থনীতিতে শক্তিশালী কিংবা দরিদ্র সবার একই অবস্থা।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি। সবাইকে বলব, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন।’

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই করোনা দুর্যোগ একদিন কেটে যাবে এবং বাংলাদেশ ও গোটা বিশ্ব তা থেকে মুক্তি পাবে।

নৌবাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে যদি কেউ হামলা করে এর যথাযথ জবাব যেন দেয়া যায় সেই প্রস্তুতিও থাকতে হবে। এজন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞানসম্পন্ন সামরিক বাহিনী গড়ে তুলতে তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

করোনার কারণে সরাসরি কমিশনিংয়ে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন সরকারপ্রধান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণে মন ভরে না জানিয়ে বলেন, ‘সরাসরি নিজে উপস্থিত থাকাটা আলাদা আনন্দের। আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’ তিনি নৌবাহিনীর প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনায় নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও রাখুন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০