ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

অগ্নিকাণ্ডে ইউনাইটেডের গাফিলতি, চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আকাশ জাতীয় ডেস্ক:  

বুধবার রাতে আকাশ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এর আগে গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। একই রাতে গুলশান থানায় অপমৃত্যু মামলা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। পরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন যান। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তের সকল ব্যবস্থা সিটি করপোরেশন থেকে করা হবে। এরই মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি আলামত সংগ্রহ করছে। তদন্তে কারএ গাফলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগুনে পুড়ে মৃত ব্যক্তিদের পরিবারের কেউ থানায় অভিযোগ না করায় চারজনের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। আর একজনের করোনা পজিটিভ থাকায় তার দাফন-কাফনের ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।

আগুনে দগ্ধ হয়ে নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব, মনির হোসেন, ভেরন অ্যান্থনি পল, খোদেজা বেগম ও রিয়াজ উল আলম। গত ৪ জুন নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই রোনাল্ড মিকি গোমেজ ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সেসময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় হাসপাতালের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল পুলিশ।

ডিসি সুদীপ কুমার চক্রবর্তী আকাশ নিউজকে বলেন, ‘আগুনের ঘটনায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছে তাতে হাসপাতালের দোষ পাওয়া গেছে। তাই তাদের চারজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরইমধ্যে বিমানাবন্দরে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

অগ্নিকাণ্ডে ইউনাইটেডের গাফিলতি, চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০