ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বিএসএমএমইউ’র রিপোর্ট পেলে জবাব দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তবে গণস্বাস্থ্য থেকে বলা হয়েছে, এখনো তারা আনুষ্ঠানিক রিপোর্ট পায়নি। রিপোর্ট পেলে জবাব দেয়া হবে।

গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন করে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ১৪ দিনের মধ্যে করোনার উপসর্গ নিয়ে যারা এসেছেন, তাদের ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিটে মাত্র ১১ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শনাক্ত করা গেছে। এ কারণে গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় বলে কমিটি রিপোর্ট দিয়েছে।

এরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং জি আর কোভিড-১৯ রেপিড ডট ব্লট সমন্বয়কারী অধ্যাপক মুহিব উল্লাহ খোন্দকার বলেন, গণস্বাস্থ্যের সঙ্গে বিএসএমএমইউ’র একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) রয়েছে। আমরা এখনো বিএসএমএমইউ থেকে কোনো অফিশিয়াল বিস্তারিত রিপোর্ট পাইনি এবং আমাদের সঙ্গে এনডিএ অনুসারে কোনো প্রকার আলোচনা করা হয়নি । এটা পেলেই পরবর্তীতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আমরা আমাদের মতামত বিএসএমএমইউকে জানাব।

বিএসএমএমইউ এর মতামত অনুসারে কিট নিবন্ধন ও বিপণণের বিষয়ে বর্তমানে যা করার ঔষুধ প্রশাসন অধিদফতর সিদ্ধান্ত দেবেন বলেও গণস্বাস্থ্যের বিজ্ঞপ্তিতে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বিএসএমএমইউ’র রিপোর্ট পেলে জবাব দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

আপডেট সময় ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০