ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল ব্যাঙের বিষ দিয়ে বিরোধীদলীয় নেতাকে হত্যা করে রাশিয়া: গোয়েন্দা তথ্য আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা ‘কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই’ রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

পাপুলের স্ত্রী-মেয়ে-শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

আকাশ জাতীয় ডেস্ক: 

অর্থপাচার ও মানবপাচার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু তাই নয়, গ্রেফতার পাপুল কোনোভাবে দেশে ফিরলেও যেন পুনরায় বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে ওই চিঠিতে।

বুধবার (১৭ জুন) দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে সংশ্লিষ্টদের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া সংক্রান্ত তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত ১০ জুন পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর, আয়কর রিটার্নসহ ব্যক্তিগত সব নথিপত্র তলব করা হয়। এরই মাঝে কিছু তথ্য দুদকের কাছে এসে পৌঁছেছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার, হুন্ডি ব্যবসা ও মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

পাপুলের স্ত্রী-মেয়ে-শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

আপডেট সময় ০৭:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০