ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

‘শামীমাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না’

আকাশ জাতীয় ডেস্ক: 

শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেট (আইএস) এ যোগদান করেন। এর প্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্বান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। কিন্তু আদালত শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভুত বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো- ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই। ফলে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ারও কোনো অবকাশ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

‘শামীমাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না’

আপডেট সময় ০৫:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০