ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বাবা-মার কবরের পাশেই চিরনিদ্রায় ধর্ম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

রাষ্ট্রীয় মর‌্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ জুন) বাদ আসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে বিকেলে বাড়ির মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে তার নামাজে জানাজা সম্পন্ন করা হয়। এসময় তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

জানাজায় গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেলে আল-মারকাজুল ইসলাম হাসপাতালের একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। এসময় তার কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সৃষ্টি হয় শোকাবহ আবহ। জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর খবরে শেষ বারের মতো তাকে দেখতে শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনরা ছুটে যান।

শনিবার (১৩ জুন) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তার মুত্যৃতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা আইনজীবী সমিতি, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতি, জেলা উদীচী, রিপোর্টার্স ফোরাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কোটালীপাড়া সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শোক জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বাবা-মার কবরের পাশেই চিরনিদ্রায় ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০