ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪,৩৭৯ নতুন ২৮৫৬, মৃত্যু ৪৪

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৫৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জনে।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৭ হাজার ৮২৭ জন।

তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৫টি। পূর্বের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে চার লাখ ৮৯ হাজার ৯০৭টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে দুই জন, বরিশালে বিভাগে চার জন, রংপুরে বিভাগে এক জন, রাজশাহী বিভাগে চার জন, ময়মনসিংহ বিভাগে দুই জন ও খুলনা বিভাগে এক জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ২৭ জন ও বাড়িতে মারা গেছেন ১৪ জন। এছাড়া হাসপাতালে মৃত অবস্থায় গেছেন তিন জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৯৬ জন। মোট আইসোলেশনে আছেন নয় হাজার ৩৪০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪,৩৭৯ নতুন ২৮৫৬, মৃত্যু ৪৪

আপডেট সময় ০৩:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০