ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

‘পাপলুর বিষয়ে কুয়েত সরকার থেকে এখনো কোনো তথ্য পাইনি’

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুর বিষয়ে কুয়েত সরকার থেকে এখনো কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ জুন) এক ভিডিও প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মঙ্গলবার ক্লাইমেট ভার্নাবেল গ্রুপের (সিভিএফ) বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া উপলক্ষে এক ভিডিও প্রেস কনফারেন্সের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পাপলুর বিষয়ে কুয়েত সরকার থেকে এখনো কোনো তথ্য আমরা পায়নি।

‘মানবপাচার ও অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে গত ৭ জুন কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সংসদ সদস্য পাপলুকে আটক করেছে। তাকে দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।’

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা আর কোনো রোহিঙ্গা নিতে রাজি নই। অন্য কোনো দেশ রোহিঙ্গাদের নিয়ে যেতে চাইলে তারা নিতে পারেন। আমরা কোনো বাধা দেবো না।

ভিডিও প্রেস কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিএফর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় আজকের দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় আমরা বিশ্বের সামনে একটি মডেল। এ ঝুঁকি মোকাবিলায় আমরা সিভিএফ দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবো।

ক্লাইমেট ভার্নাবেল গ্রুপের বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া উপলক্ষে এ ভিডিও প্রেস কনফারেন্সে আরো বক্তব্য রাখেন- মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাস্টেন এন নেমরা, ইথিয়ওপিয়ার বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক কমিশনার ড. ফেকাদু বেয়েনে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

বেগমগঞ্জকে গ্যাং ও মাদকমুক্ত করার প্রত্যয় সামীমা বরকত লাকীর

‘পাপলুর বিষয়ে কুয়েত সরকার থেকে এখনো কোনো তথ্য পাইনি’

আপডেট সময় ০৪:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০