ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

এবার রাশিয়াকে এস-৫০০ তৈরির প্রস্তাব দিয়েছে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যৌথভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ তৈরির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্কের টেলিভিশন চ্যানেল ‘২৪ টিভি’কে দেয়া সাক্ষাৎকারে এরদোগান এ তথ্য জানিয়েছেন। তবে কখন এ প্রস্তাব দেয়া হয়েছে এবং প্রস্তাবের বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের জবাব কী ছিল তা জানান নি এরদোগান।

তুরস্ক রাশিয়া থেকে যে এস-৪০০ কিনছে তার জন্য সহজ শর্তে মস্কো ঋণ দিয়েছে বলে জানিয়েছেন এর্দোগান। এস-৪০০ পাওয়ার পর যৌথভাবে এস-৫০০ তৈরি করতে চায় তুরস্ক।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই বলেছিলেন, আগামী ২০২০ সালে তুরস্ককে এস-৪০০ সরবরাহ শুরু করা হবে। বিভিন্ন সূত্র জানিয়েছে, এস-৫০০’র পাল্লা হবে ছয়শ’ কিলোমিটার। গত বছরের শেষ দিকে রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার চুক্তি করেছে তুরস্ক।

এর আগে গত ৮ জুন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছিলেন, এই মুহূর্তে তার দেশে ক্ষেপণাস্ত্র হামলা হলে তা ঠেকানোর কোনো ব্যবস্থা আঙ্কারার হাতে নেই। কাজেই রাশিয়া থেকে এস-৪০০ এসে পৌঁছালে তা তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

এবার রাশিয়াকে এস-৫০০ তৈরির প্রস্তাব দিয়েছে তুরস্ক

আপডেট সময় ০৫:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮