ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

অস্ট্রিয়ায় ৭ মসজিদ বন্ধ ও ৬০ ইমামকে বহিষ্কার করা হচ্ছে

অস্ট্রিয়ার একটি মসজিদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রিয়ার সরকার দেশটির সাতটি মসজিদ বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি ৬০ জন ইমামকে দেশটি থেকে বের করে দেয়ার বিষয়ে খতিয়ে দেখছে বলেও জানিয়েছে।

কথিত রাজনৈতিক ইসলাম এবং বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নামে এসব পদক্ষেপ নেয়ার দাবি করা হচ্ছে। শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাটিয়ান কুর্টস দাবি করেন, দেশটিতে রাজনৈতিক ইসলামের কোনো স্থান নেই।

যৌথ সংবাদ সম্মেলনে কুর্টসের সঙ্গে ছিলেন দেশটির ভাইস চ্যান্সেলর। এ ছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা এতে অংশ নেন।

দেশটিতে যে সাত মসজিদ বন্ধ করে দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে তিনটিই রয়েছে ভিয়েনায়। এসব মসজিদের কোনো কোনোটির ওপর তুরস্কের ডানপন্থী সংস্থা তথাকথিত ‘গ্রে উলফের’ প্রভাব রয়েছে থাকার অজুহাত দিচ্ছে ভিয়েনা সরকার।

অস্ট্রিয়ার তুর্কি ইসলামিক ইউনিয়ন বা এটিআইবি নিয়োগপ্রাপ্ত ৬০ ইমামের রেসিডেন্স পারমিটও পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হের্বাট কিকেল।

এর আগে দেশটিতে কথিত ‘সমান্তরাল সমাজ’ গড়ে তোলার প্রচেষ্টার অজুহাতে তুলে শিশু এবং প্রাথমিক শ্রেণির ছাত্রীদের মাথায় কাপড় দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রিয়া সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রিয়ায় ৭ মসজিদ বন্ধ ও ৬০ ইমামকে বহিষ্কার করা হচ্ছে

আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮