ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলবে না মেসিরা, কাজ হয়নি নেতানিয়াহুর ফোনে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের আহ্বানে সাড়া দিয়ে আর্জেন্টিনা ইসরাইলের সঙ্গে পূর্বনির্ধারিত ফুটবল প্রীতি ম্যাচ বাতিল করায় সন্তোষ প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের রাজনৈতিক দফতরের প্রভাবশালী সদস্য হেসাম বাদরান বলেছেন, আর্জেন্টিনার এই সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয়েছে গণমানুষের চাপ বাস্তব ফল বয়ে আনতে পারে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ইসরাইলের বিরুদ্ধে বয়কট, পুঁজি প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপের যে ‘বিডিএস’ আন্দোলন চলছে তা একধরনের প্রতিরোধ। এর মাধ্যমে দৃশ্যমান সাফল্য অর্জন করা সম্ভব এবং ইসরাইলকে কোণঠাসা করতে এ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আগামী ৯ জুন বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) ইসরাইলের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র সমালোচনা ও ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের আপত্তির পরিপ্রেক্ষিতে ওই ম্যাচ বাতিল ঘোষণা করেছে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ।

আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট মিনুতুনো জানিয়েছে, সহিংসতা বৃদ্ধির আশঙ্কা, হুমকি ও সমালোচনার মুখে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার ফুটবল দল ইসরাইলের সঙ্গে ৯ জুনের প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে।

এই সিদ্ধান্তের পর ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। তবে এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে ইসরাইলি নেতারা। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মার্সিকে ফোন করে খেলা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেছেন।

জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের ফুটবল ফেডারেশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করবেন না।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান আর্জেন্টিনার ফুটবল টিমের কঠোর সমালোচনা করেছেন। ইহুদিবাদী দৈনিক ইয়াদিউত অহারনোত বলেছে, আর্জেন্টিনার সিদ্ধান্তে আরও একটি বিজয় হয়েছে বয়কট আন্দোলন তথা বিডিএস মুভমেন্টের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খেলবে না মেসিরা, কাজ হয়নি নেতানিয়াহুর ফোনে

আপডেট সময় ০৮:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮