ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির ডাক কাতার-ফ্রান্সের

হরমুজ প্রণালিতে কোনো রকম বাধা বা বাড়তি ফি ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে কাতার ও ফ্রান্স। দোহায় আয়োজিত এক শীর্ষ বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে এই আহ্বান জানান। আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের নিরাপত্তা বজায় রাখতে এই সমুদ্রপথের স্বাভাবিক অবস্থা বজায় রাখা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করেন দুই নেতা। বুধবার (২১ অক্টোবর) বৈঠকের পর এই অবস্থান স্পষ্ট করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে এ পথ উন্মুক্ত রাখা জরুরি বলেও তাঁদের অবস্থানে প্রতিফলিত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান।

আঞ্চলিক অস্থিরতা নিরসনে এর আগের দিন মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল-হাশমি জানিয়েছিলেন, উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে কূটনৈতিক তৎপরতা চলছে।

এদিকে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে কূটনৈতিক পথকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত। একই সঙ্গে বৈঠকে কাতার ও ফ্রান্সের নেতারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানান এবং একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

গাজার চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়েও দুই নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা গাজা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে বিনা শর্তে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরির জোর তাগিদ দিয়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, গাজার প্রায় ১৪ লাখ মানুষ বর্তমানে খাদ্যসংকটের মুখে রয়েছে, যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।

বৈঠকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছে কাতার ও ফ্রান্স। পশ্চিম তীর দখলের বা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতাও করেন তাঁরা। সামগ্রিকভাবে আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

কাতারে সম্প্রতি জননিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বেশ কিছু নতুন আইন ও নির্দেশনা চালু হয়েছে। এর মধ্যে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ৭ বছরের জেল এবং ৩ লাখ রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে কাতারের ৯ জন করপোরেট ব্যক্তিত্ব মধ্যপ্রাচ্যের শীর্ষ ১০০ ব্যবসায়িক নেতার তালিকায় স্থান পেয়েছেন। ডিজিটাল সেবায় স্যামসাং ওয়ালেটে যুক্ত হয়েছে কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান’। পাশাপাশি, নির্দিষ্ট শর্তে ১০ বছরের ভিসা দেওয়ার প্রক্রিয়াও চালু রেখেছে দেশটি।

আপলোডকারীর তথ্য

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৮

হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির ডাক কাতার-ফ্রান্সের

আপডেট সময় ০৮:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬