ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে সুস্বাদু বলে সমালোচিত ম্যাক্রন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্ত্রীকে ‘ডেলিশিয়াস’ বা সুস্বাদু অভিহিত করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন।

বুধবারের অস্ট্রেলিয়ায় টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্ম দেন ম্যাক্রন। সেখানে অস্ট্রেলিয়া সফরকালে দুই নেতার মধ্যে হওয়া দ্বিপাক্ষিক আলোচনা, সমঝোতা নিয়ে কথা বলার ফাঁকেই ম্যাক্রন টার্নবুলের স্ত্রী লুসি টার্নবুলকে নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আপনাকে (টার্নবুল) এবং আপনার ডেলিশিয়াস স্ত্রীকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ। ভরা সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্টের এহেন মন্তব্যে মুহূর্তে সমালোচনার ঝড় বয়ে যায়।

প্রধানমন্ত্রীর স্ত্রীর উদ্দেশ্যে করা ফরাসি প্রেসিডেন্টের কুরুচিকর মন্তব্যকে কটাক্ষ করে অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বলেন, একজন ফরাসি ফ্রান্স ছাড়লেও তার মধ্যে থেকে ফরাসি খাসলত চলে যায় না।

তখন ফরাসি সাংবাদিকদের একপক্ষ ঘটনাটিকে হাল্কা করার জন্য বলেন, ফরাসি ম্যাক্রন হয়তো ইংরেজি ‘ডেলিশিয়াস’ শব্দটির ঠিক অর্থ বুঝতে পারেননি।

তবে তাতে চিঁড়ে ভেজেনি। অস্ট্রেলিয় সংবাদমাধ্যমে ম্যাক্রনকে তুলোধনা করে বলেছে, শুধু একজন ফরাসি প্রেসিডেন্টের পক্ষেই সম্ভব এভাবে তাদের দেশের প্রধানমন্ত্রীর স্ত্রীকে ‘ডেলিশিয়াস’ বলা।

একজন রাষ্ট্রনেতার স্ত্রীর সম্পর্কে এধরনের আপত্তিকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং–এর শিকার হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে সুস্বাদু বলে সমালোচিত ম্যাক্রন

আপডেট সময় ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮