ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি। কোনো কোনো সূত্র বলেছে, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুন লাগার এক ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়।

এর দুই সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। তিনি এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন পুতিন

আপডেট সময় ১১:৪০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮