ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের উচিত অটোমান সাম্রাজ্যের ইতিহাস থেকে শিক্ষা: তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আল-আকসা সঙ্কটের বিষয়ে মন্তব্য করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সমালোচনা করেছে ইসরাইল।ইসরাইলি সমালোচনার জবাবে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘আমাদের একটি গর্বিত ইতিহাস আছে। অটোমান সাম্রাজ্যের অধীনে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম করতে পারতো এবং সেখানে কোনো শ্রেণী বৈষম্য ছিল না’।

তিনি আরো বলেন, ‘যারা (ইসরাইল) আমাদের ইতিহাস নিয়ে সমালোচনা করে তাদের উচিত তুর্কি ইতিহাস ভালভাবে পড়া’।আল-আকসা মসজিদের দরজায় ইসরাইলি বাহিনী মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় ক্ষুদ্ধ প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার ইসরাইলি কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন এবং বলেন, অটোমান সাম্রাজ্যের অধীনে এ অঞ্চলের সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে করতে পারতো। কিন্তু ইসরাইল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে।

এছাড়া তিনি আল-আকসা মসজিদকে রক্ষা করার জন্য বিশ্বের সকল মুসলিমদেরকে আহ্বান জানিয়েছেন।একই দিনে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন প্রেসিডেন্ট এরদোগানের বিবৃতিকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘অটোমান সাম্রাজ্যের দিন শেষ। জেরুজালেম ইসরাইলের রাজধানী ছিল, আছে এবং থাকবে’। অতীতে অটোমান সাম্রাজ্যের অবদানের কথা অস্বীকার করে তিনি আরো বলেন, ‘ইসরাইলি সরকারের অধীনে এই শহরের সংখ্যালঘুরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে।’

তুর্কি মুখপাত্র কালিন প্রতিক্রিয়ায় বলেন, ‘আল-আকসা সঙ্কটের কারণে শুধুমাত্র তুরস্ক ও ইসরাইলের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হবে না বরং আশেপাশের সমস্ত দেশগুলোতেও উত্তেজনা সৃষ্টি হবে’।

তিনি আরো বলেন, ‘ইসরাইলি মুখপাত্রের মন্তব্য বাস্তবতাবর্জিত মিথ্যাচার’।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ইসরাইলের উচিত অটোমান সাম্রাজ্যের ইতিহাস থেকে শিক্ষা: তুরস্ক

আপডেট সময় ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭