ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

এক নার্সের হাতে ৯৯ রোগী খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দু’জন রোগীকে হত্যার দায়ে নিয়েলস হোগেল নামের এক জার্মান নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ওই নার্সের বিরুদ্ধে আরও ৯৭টি রোগী হত্যার বিচারকাজ চলছে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের দুটি হত্যাকাণ্ড, এবং হত্যাচেষ্টায় দোষী প্রমাণিত হওয়ায় এই পুরুষ নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ডেলমেনহর্স্টের একটি হাসপাতালে কাজ করার সময় সে ইচ্ছাকৃতভাবে ৯০ জন রোগীর হৃদযন্ত্র বিকল করে দেন বলে হোগেল আদালতে স্বীকার করেছে। পরে সে জানায়, ‍ওলেনবার্গের একটি হাসপাতালে কাজ করার সময়ও সে রোগীদের হত্যা করেছিল।

তার এই স্বীকারোক্তিতে ওই হাসপাতালে মারা যাওয়া ডজন ডজন রোগীর শরীর পরীক্ষা করতে হয়েছে তদন্তকারী দলটির। আর এর মধ্যে হোগেলে বিরুদ্ধে একের পর এক মামলা জমতে শুরু করে।

গত নভেম্বরে সরকারি সূত্র জানিয়েছিল, নার্স হোগেল ১৯৯৯ থেকে ২০০২ সালে ওলেনবার্গের একটি হাসপাতালে এবং ২০০৩ থেকে ২০০৫ সালে ডেলমেনহর্স্টের অপর একটি হাসপাতালে কাজ করার সময় ১০০ জনের বেশি রোগীকে হত্যা করেছে।

জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে ১৫ বছর পর দণ্ডিত ব্যক্তিকে পেরোলে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হয়। তবে একের পর এক খুনের মামলা গঠনের ফলে হোগেলের ক্ষেত্রে হয়তো এটি না-ও হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন

এক নার্সের হাতে ৯৯ রোগী খুন

আপডেট সময় ১১:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮