ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

রাশিয়ায় সড়ক ছেড়ে আন্ডারপাসে বাস, নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার মস্কোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আন্ডারপাসে ঢুকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ মস্কোর কুটজোভস্কি অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ বাসটির গতি বেড়ে যাওয়ায় সেটি ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। তবে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে কোনো বাসের যাত্রী নেই। দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পর মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটা বার্তায় জানিয়েছেন, নিহত ও আহতদের কাছে জরুরিসেবা সরবরাহ করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানীর ব্যস্ততম রাস্তায় দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বাসটির গতিপথ পরিবর্তন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

রাশিয়ায় সড়ক ছেড়ে আন্ডারপাসে বাস, নিহত ৫

আপডেট সময় ০১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭