ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, শিবিরকর্মী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় মো. মাইনুল ইসলাম (২২) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাইনুল ইসলাম ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও গুয়াটন এলাকার মৃত মোতালেব আকনের ছেলে। তিনি ঢাকা কলেজের সক্রিয় শিবির কর্মী।

তথ্যপ্রযুক্তি আইনে মামলা নিতে পুলিশ হেড কোয়াটার্সের অনুমতি প্রয়োজন হওয়ায় পুলিশ মাইনুলকে ৫৪ ধারায় সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠিয়েছে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের আনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সের আবেদন করেছে পুলিশ।

গ্রেপ্তার মাইনুল আদালতে বসে সাংবাদিকদের কাছে নিজেকে শিবির কর্মী বলে স্বীকার করেছেন। ঝালকাঠি সদর থানার এসআই ফারুক হোসেন জানান, মাইনুল প্রধানমন্ত্রীকে নিয়ে নিজ আইডিতে কটূক্তি করেছেন বলে স্বীকার করেছেন। অভিযোগের বিষেয়ে স্কিনশর্ট আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মাইনুল ইসলামকে আটক করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের অনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সেও আবেদন করা হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান জানান, হেড কোয়াটার্সের অনুমতি পেলে তার বিরুদ্ধে মামলা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, শিবিরকর্মী আটক

আপডেট সময় ০৪:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭