ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবের ওপর অবরোধ চায় ইইউ আইনপ্রণেতারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা অব্যাহত রাখায় সৌদি আরবের ওপর অবরোধ আরোপের পাশাপাশি অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি অলিখিত প্রস্তাব ভোটাভুটির মাধ্যমে পাস করা হয়।

এতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ৫৩৯ সদস্য। আর বিপক্ষে ভোট দেন ১৩ জন। এসময় ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের অব্যাহত বিমান হামলার তীব্র নিন্দা জানান ইইউ পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইয়েমেনে অবিলম্বে সৌদি জোটের হামলা বন্ধের পাশাপাশি যুদ্ধপীড়িত বেসামরিক নাগরিকদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এক আইনপ্রণেতা।

এরআগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই ধরনের প্রস্তাব পাস করেছিল ইউরোপীয় ইউনিয়ন। ২০১৫ সালে ইয়েমেনে বিমান হামলা শুরুর পর সৌদি আরবের সঙ্গে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি চুক্তি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং গ্রিস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবের ওপর অবরোধ চায় ইইউ আইনপ্রণেতারা

আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭