ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি পণ্যবাহী ট্রাক একাধিক যানবাহনের ওপর উঠে গেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানায়, জালিস্কো ও পশ্চিমাঞ্চলীয় নায়ারিত অঙ্গরাজ্যের সীমান্তবর্তী হোস্তোতিপাকিয়ো শহরের কাছে প্রথমে দুটি ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পর সড়ক রক্ষণাবেক্ষণ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছিলেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহনের ওপর দ্রুতগতির তৃতীয় একটি পণ্যবাহী ট্রাক সজোরে উঠে যায়। এতে আরও বড় আকারের দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নায়ারিত সিভিল প্রোটেকশন সংস্থা।

দুর্ঘটনায় দুটি পণ্যবাহী ট্রাকসহ মোট পাঁচটি যানবাহনে আগুন ধরে যায়। এছাড়া মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি টহল যানও ক্ষতিগ্রস্ত হয়।

জালিস্কো সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক। আহত ১০ জনের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের অবস্থা গুরুতর। এছাড়া যুক্তরাষ্ট্রের চার নাগরিক সামান্য আহত হয়েছেন।

মেক্সিকোয় ট্রাক ও বাস জড়িত প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। কর্তৃপক্ষের মতে, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, বেপরোয়া চালনা এবং চালকদের অতিরিক্ত ক্লান্তি এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০

আপডেট সময় ০১:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬