ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার টরন্টোতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দুক হামলায় দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ ওয়েস্ট ও আর্লিংটন অ্যাভিনিউ এলাকায় গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে প্রথমে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে আরও একজন আহত ব্যক্তিকে শনাক্ত করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন।

পুলিশের বরাতে সিটিভি নিউজ জানিয়েছে, শনিবার টরন্টোর মিডটাউন এলাকায় অনুষ্ঠিত বার্ষিক লাতিন সাংস্কৃতিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন বন্দুকধারী বা হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি টরন্টো পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির ঘটনার আগে উৎসবের পরিবেশ ছিল অত্যন্ত আনন্দমুখর। উপস্থিত দর্শনার্থীরা নাচ-গান উপভোগ করছিলেন। হঠাৎ গুলির শব্দে মুহূর্তেই উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ দিক্‌বিদিক ছুটতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত সবাইকে দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়। ঘটনার পর উৎসব কার্যত বন্ধ হয়ে যায়।

এ বন্দুক হামলার ঘটনায় টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬

আপডেট সময় ০২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬